× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ফের মেয়র নৌকার তালুকদার আব্দুল খালেক

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২০:৫৫ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২১:১১ পিএম

বেসরকারিভাবে জয়ের পর বিজয়ী চিহ্ন দেখান তালুকদার আব্দুল খালেক। ছবি : ফোকাস বাংলা

বেসরকারিভাবে জয়ের পর বিজয়ী চিহ্ন দেখান তালুকদার আব্দুল খালেক। ছবি : ফোকাস বাংলা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ২৮৯ কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। 

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখার মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। 

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। 

বিকাল ৪টার কিছু পর থেকেই বিভিন্ন কেন্দ্রের ফল আসতে থাকে। শুরু থেকেই ভোটে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক। 

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। নগরীর ৩১ ওয়ার্ডে ২৮৯ কেন্দ্রের ১ হাজার ৭৩২ কক্ষে ভোটগ্রহণ করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ছিল ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা। ভোট শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নির্বাচনের ফল ঘোষণা করেন কর্মকর্তারা।

নৌকা প্রতীক নিয়ে খুলনায় তালুকদার আব্দুল খালেক ছাড়াও হাতপাখায় মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টির লাঙ্গলে মো. শফিকুল ইসলাম মধু, গোলাপ ফুল প্রতীকে এসএম সাব্বির হোসেন ও টেবিল ঘড়ি প্রতীকে এসএম শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা