× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল সিটি নির্বাচন

ফয়জুল করীমের ওপর হামলায় বরিশালে উত্তেজনা

বরিশাল অফিস

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৭:৩৫ পিএম

ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার খবর পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছে তার অনুসারীরা। প্রবা ফটো

ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার খবর পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছে তার অনুসারীরা। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় নগরীতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তার অনুসারীরা নগরীতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশের চেষ্টা করছেন। তাদের ঠেকাতে পুলিশ নগরীর প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকি স্থাপন করেছে। 

এর আগে সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে হাতপাখার প্রার্থী ফয়জুল করীমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তাৎক্ষণিক সিঅ্যান্ডবি রোডে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ফয়জুল করীমের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা চরমোনাইসহ বরিশালের বিভিন্ন এলাকা থেকে লাঠিসোঁটা নিয়ে নগরীতে প্রবেশ করার চেষ্টা করে। পুলিশ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে তাদের আটকে দিলে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী সড়কের ওপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বরিশাল নগরীর সব প্রবেশপথে নিরাপত্তা চৌকি স্থাপন করে। পাশাপাশি ওই সব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। 

ইসলামী আন্দোলনের সমর্থক কামরুল ইসলাম বলেন, ‘আমাদের শায়েখের ওপর হামলা করা হয়েছে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে আছি। নির্দেশ এলেই সড়ক অবরোধের ডাক দেব।’ 

হামলার বিষয়ে মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করীম বলেন, সাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে এলে নৌকার ৩০ থেকে ৪০ জন সমর্থক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। হামলায় তিনিসহ সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা