মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৬:২৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৬:৪৪ পিএম
প্রতীকী ছবি।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃদুল নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইমাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃদুল ওই এলাকার মৃত নারায়ণ সরকারের ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, কাঠমিস্ত্রি মৃদুল উপজেলার বাইমাইল গ্রামের একটি বাড়িতে কাজ করার সময় মিটারের লিক ড্রপ তারের স্পর্শে গুরুতর আহত হন। বাড়ির লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।