× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরায় নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৬:১৭ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৬:৩৩ পিএম

রায়পুরায় নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১১ জুন) মধ্যরাতে রায়পুরার নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজারে তাকে হত্যা করা হয়।

নিহতের নাম আব্দুল করিম। তিনি নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার ইউনুস মিয়ার ছেলে।

সোমবার (১২ জুন) সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

তিনি জানান, মধ্যরাতে বাজার পাহারা দিচ্ছিলেন আব্দুল করিমসহ দুইজন। তারা বাজারের দুই পাশে বাঁশি বাজিয়ে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে অনেকটা সময় ধরে করিমের বাঁশির শব্দ না পেয়ে অপর প্রহরীসহ স্থানীয়রা তার খোঁজ করতে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, এর আগে একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দেয়। তবে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিলক্ষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, পুলিশকেই তদন্ত করে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। কেননা বাজার এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। বাজারের কোনো দোকানে কোনো চুরির ঘটনা ঘটেনি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, প্রহরী করিমের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ তদন্ত করছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা