× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালখাতার মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৫:৩৮ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৫:৪৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় হালখাতার মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত রহমান রহবল মধুপুর গ্রামের বাসিন্দা।

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আরাফাতের বাবার সারের দোকানে হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বেলা ১১টার দিকে বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক লাগাতে যান আরাফাত। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, ‘মাইক লাগাতে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। তবে পুলিশকে তারা কিছু জানায়নি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা