× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে ট্রাকের ধাক্কায় নিহত ৩

সিলেট অফিস

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৫:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। 

সোমবার (১২ জুন) ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

ওসমানীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ফখরুল ইসলাম নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। 

তিনি জানান, দুর্ঘটনায় বুকে আঘাত পাওয়া জসিম নামে একজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত হতে যোগাযোগ করা হচ্ছে। 

তিনি বলেন, সিলেটগামী একটি ট্রাক ভোরে নিজ কুরুয়া এলাকায় পৌঁছালে টায়ার ছিদ্র হয়। তখন চালক ও সহকারী মিলে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় সিলেটগামী দ্রুতগতির আরেকটি ট্রাক এসে ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, তার সহকারীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার পর থেকে ধাক্কা দেওয়া ট্রাকের চালক পলাতক রয়েছেন।

এর আগে গত বুধবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজারের কুতুবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ১৫ জন নির্মাণ শ্রমিক নিহত হন। গত শনিবার ওই ট্রাকের চালককে র‌্যাব গ্রেপ্তার করলেও পিকআপের চালক এখনও পলাতক রয়েছেন। 

এ ঘটনায় পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা