× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে হাসপাতাল সিলগালা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ২১:৩০ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ২১:৫৩ পিএম

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে। প্রবা ফটো

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে। প্রবা ফটো

ফেনী শহরের দাউদপুর এলাকায় অপারেশন থিয়েটারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে। রবিবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদলের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা হাসপাতালটি সিলগালা করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আসিফ উদদৌলা সিফাত। তিনি বলেন, ‘’শহরের দাউদপুরের আল-মদিনা হাসপাতালের সার্বিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকা, আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করায় ‘মেডিকেল প্র্যাকটিস ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২’ মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’

এর আগে শনিবার হাসপাতালটিতে হার্নিয়া অপারেশনের পরে ওসমান গনি নামে পাঁচ বছর বয়সি এক শিশু মারা যায়। সে সদর উপজেলার মধ্যম ফরহাদনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে। শিশুর স্বজনরা জানান, দীর্ঘক্ষণ অপারেশন কক্ষ থেকে ওসমানকে বের না করে বিকাল ৫টার দিকে আইসিইউ প্রয়োজন বলে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তখন স্বজনরা ভেতরে গিয়ে দেখেন ওসমান মারা গেছে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে চিকিৎসককে আটকে রেখে অপারেশন থিয়েটারের বাইরে তালা ঝুলিয়ে দেন। 

এরপরই মূলত জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে সদ্যপ্রতিষ্ঠিত হাসপাতালটি সিলগালা করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা