সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৮:৪০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ১৮:৫৩ পিএম
দুধ দিয়ে গোসল করেন আহাদ আলী। প্রবা ফটো
প্রেমে বিচ্ছেদের ‘রাগে-দুঃখে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জুন) বেলা ১১টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে।
চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন জানান, একই গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে আহাদ আলীর কয়েক বছরের প্রেমের সমর্ক ছিল বলে তিনি শুনেছেন। সম্প্রতি মেয়েটির পাশের গ্রামে বিয়ে হয়ে যায়। এতে মনঃক্ষুণ্ণ হন আহাদ। রাগে-দুঃখে আহাদ নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন। এ সময় তার পাশে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
-64846f21ea3a9.jpg)
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’