চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৫:৪১ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ১৬:২৯ পিএম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ফাইল ফটো
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মঞ্জুর আলম নামে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডিত এক আসামি মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্জুর আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালীর মকবুল আহমেদের ছেলে। একই গ্রামের কৃষক আবদুল করিম হত্যা মামলার যাবজ্জীবন সাজার আসামি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১টার দিকে মঞ্জুর হঠাৎ অসুস্থতা অনুভব করেন। রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।