× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৪:৪৫ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৫:১৮ পিএম

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইন অনুযায়ী স্ব-স্ব কর্তৃপক্ষকে স্বতঃপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। 

বৃহস্পতিবার (৮ জুন) হবিগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জন-অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি। 

বক্তব্যে প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেন, জনগণের তথ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করে। আইনটি জনবান্ধব। জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন। বিশুদ্ধ ও সঠিক তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্বারোপ করেন প্রধান তথ্য কমিশনার। 

তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হলে রাষ্ট্রযন্ত্রের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা