হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪০ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২:০৯ পিএম
হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি: প্রবা
বিশ্ব
পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে
কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। এজন্য ‘ভূপর্যটক
রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’
গঠন করেছে সংগঠনটি।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়।
আগামী
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে সারা দেশের সাইক্লিস্টদের নিয়ে হবিগঞ্জ শহরের টাউন হল থেকে সাইকেল চালিয়ে বানিয়াচংয়ের বিদ্যাভূষণ পাড়ায় রামনাথের বাড়ি পর্যন্ত যাবেন ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ।
সংবাদ
সম্মেলনে লিখিত বক্তেব্যে ‘রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ’কমিটির
যুগ্ম আহবায়ক কথাসাহিত্যিক ও নাট্যকার রুমা
মোদক বলেন, ‘রামনাথ আমাদের হবিগঞ্জের গৌরব। তিনি বাইসাইকেল
দিয়ে বিশ্ব ভ্রমণ করেছেন কয়েকবার। শুধু বিশ্ব
ভ্রমণই নয়, একই সঙ্গে তিনি ভ্রমণ বিষয়ক অন্তত ৩০টি বই লিখেছেন।’
তিনি
বলেন, ‘১৯৪৭ সালে দেশ ভাগের সময় রামনাথ স্থানীয়ভাবে কলকাতায় বসবাস শুরু করেন। ১৯৫৫ সালে
সেখানেই তিনি মারা যান। পরে আব্দুল
ওয়াহেদ মিয়া নামে এক ব্যক্তি রামনাথের বাড়িটি দখল করেন। আব্দুল ওয়াহেদ
একজন আলবদর পরিবারের সদস্য। তিনি এক
সময় জামায়াত-বিএনপির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু বাড়িটি
দখলে রাখতে তিনি আওয়ামী লীগের যোগদান করেন এবং রীতিমত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বনে যান।’
রুমা
মোদক বলেন, ‘আমরা চাই রামনাথের বাড়িটি দখলমুক্ত করে সেখানে একটি বিশেষায়িত পাঠাগার ও সাইকেল মিউজিয়াম
গড়ে তোলা হোক। তাই আগামী
২৭ সেপ্টেম্বর পর্যটন দিবসে একটি বাইসাইকেল শোভাযাত্রা কর্মসূচি পালন করব। হবিগঞ্জ শহরের
টাউন হল থেকে সাইকেল চালিয়ে বানিয়াচংয়ে রামনাথের বাড়ি পর্যন্ত যাবেন। এছাড়াও বানিয়াচং
শহীদ মিনারে সাংবাদিক দেবব্রত চৌধুরী বিষ্ণু প্রতীকি অনশন পালন করবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক ভূপর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বল, যুগ্ম আহবায়ক কবি শাহেদ কায়েস ও ভূপর্যটক রামনাথ বিশ্বাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টিপু চৌধুরী।
প্রবা/ইউরি