× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরূপকাঠিতে হাসপাতালে অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৯:৫৮ পিএম

স্বরূপকাঠির আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

স্বরূপকাঠির আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠিতে আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অন্তসঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি শুক্রবার (৯ জুন) ১ সদস্যের এ কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটির নেতৃত্বে আছেন ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননি গোপাল রায়। রোগী মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালের, সংশ্লিষ্ট চিকিৎসক বা নার্সদের গাফিলতি আছে কি না, সে তথ্য বের করে আনতে এটি গঠন করা হয়েছে।

ননি গোপাল রায় জানান, আগামী সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিন তথ্য সংগ্রহ করা হবে।

৪ জুন রাতে আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে কলি বেগম নামে এক অন্তঃসত্ত্বা মারা যান। তিনি নাজিরপুর উপজেলার খলনি গ্রামের নূরে আলম শেখের স্ত্রী।

এ ঘটনায় নারীর স্বজনরা অভিযোগ আনেন, অপারেশন কক্ষে তাকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগের পর অবস্থার অবনতি হয়। তখন স্বজনরা তাকে ওই হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একই দিন রাতে ওই নারীর স্বামী নূরে আলম নেছারাবাদ থানায় মামলা করেন। এতে হাসপাতালটির দুজন চিকিৎসক, স্টাফ ও নার্সসহ সাতজনকে আসামি করা হয়। পরে পুলিশ হাসপাতালের অ্যানেসথেসিয়া চিকিৎসক মানবিক সরকার, হিসাবরক্ষক উম্মে সায়মা, নার্স শরিফা ও ইয়াসমিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা