× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ষড়যন্ত্র মোকাবিলা করে আ.লীগ আবার ক্ষমতায় আসবে : জামাল হোসেন

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৮:২৭ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৮:৫৭ পিএম

ফরিদপুরে আওয়ামী লীগে যোগদান সভায় শুক্রবার কথা বলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। প্রবা ফটো

ফরিদপুরে আওয়ামী লীগে যোগদান সভায় শুক্রবার কথা বলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। প্রবা ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যত ষড়যন্ত্র হচ্ছে, সব মোকাবিলা করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। 

শুক্রবার ( ৯ জুন) ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৮ নম্বর ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগে বিভিন্ন দল থেকে যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জামাল মিয়ার হাত ধরে বিভিন্ন দল থেকে হাজারও মানুষ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তিনি জেলা আওয়ামী লীগ কমিটিতে দায়িত্বের পাশাপাশি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ফরিদপুর-২ আসনের বাসিন্দাদের উদ্দেশে জামাল হোসেন মিয়া বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ, বিএনপির জ্বালাও-পোড়াও প্রতিহত করতে হবে। এজন্য ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করি। বাংলাদেশ যদি একটি চিঠির খাম হয়, বঙ্গবন্ধু তার ঠিকানা। নির্যাতিত-নিপীড়িত মানুষের আশ্রয়স্থল আমাদের অভিভাবক শেখ হাসিনা।’

আসন্ন জাতীয় নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জামাল মিয়া স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘আমার বিশ্বাস, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে জনগণ আমাকে বিজয়ী করবে। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসন উপহার দিতে চাই।’

তিনি বলেন, ‘সরকারের অংশীদার হয়ে কাজ করার সুযোগ পেলে, আমার প্রধান কাজ হবে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদমুক্ত শিক্ষিত সমাজ গড়ে তোলা। পুরো জীবন আমার এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।’

সভায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শহীদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রিক্তা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলামিন মীর, সাধারণ সম্পাদক কামরান হোসেন নগরকান্দা, নগরকান্দা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, চরজোসদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মোল্লা। সঞ্চালনা করেন তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজ খলিফা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা