× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কথিত ‘মূল্যবান’ সীমানা পিলারসহ গ্রেপ্তার ১

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৬:০৫ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৬:৪০ পিএম

গ্রেপ্তার সেলিম শিকদার ওরফে জিহির। প্রবা ফটো

গ্রেপ্তার সেলিম শিকদার ওরফে জিহির। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে কথিত 'কোটি টাকা মূল্যের' দুটি সীমানা পিলারসহ এক ব্যক্তিকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম সেলিম শিকদার ওরফে জিহির। তিনি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুটি পিলারসদৃশ বস্তুসহ সেলিম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পিলার দুটিতে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। প্রতিটি পিলারের ওজন প্রায় ২০ কেজি। এ ঘটনায় চারজনের নামে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে সেলিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পিলার দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।’ 

সেলিম বলেন, ‘পিলার দুটি সিমেন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই। এ পিলার দুটি বানাতে ১০ দিন সময় ও ছয় হাজার টাকা খরচ হয়েছে। কোনো পার্টি ম্যানেজ করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতাম। সেভাবে কথা চলছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা