× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরদীতে লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালবাহী ট্রেনের বগি

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৬:৫৮ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৭:৩২ পিএম

ঈশ্বরদীতে লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালবাহী ট্রেনের বগি

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের একটি খালি বগি সংযোজনের সময় লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে গেছে। এ সময় ট্রেনের বগি থেকে হাইড্রলিকস ভেঙে  চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। 

বৃহস্পতিবার (৮ জুন) বেলা সোয়া ২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে এ ঘটনা ঘটে। 

মালবাহী ট্রেনটির বগি উল্টে যাওয়ার প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পাকশি রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. শিপন আলী। 

তিনি বলেন, ’বগি লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ার খবর শুনে সঙ্গে সঙ্গে আমরা এসে বগিটি তোলার চেষ্টা করছি। তদন্ত শেষে বগিটি উল্টে যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।’ 

ঈশ্বরদী স্টেশনমাস্টার আসলাম হোসেন বলেন, ’মালবাহী ট্রেনের ছয় থেকে সাতটি এমটি বগি শান্টিং করার সময় পেছনের বগিটি হঠাৎ জাম্পিং করে লাইনচ্যুত হয়ে উল্টে যায়। বিষয়টি রেলের ঊর্ধ্বতন প্রকৌশলীদের জানিয়েছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ 

ঈশ্বরদীর ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) বিএম বাকিয়াত উল্লাহ বলেন, ’ঈশ্বরদী জংশন স্টেশনে মালবাহী ট্রেনটি শান্টিং করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। উল্টে যাওয়া বগি উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।’ 

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএনটি-২) বীরবল মণ্ডল বলেন, ’উল্টে যাওয়া মালবাহী বগি রিফিল ট্রেনের মাধ্যমে উঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মালবাহী বগি উল্টে গেলেও ঈশ্বরদীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা