সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৬:২৯ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ১৬:৪৩ পিএম
সরকারি জমি দখলমুক্ত করে জেলা প্রশাসকের নামে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে প্রশাসন। প্রবা ফটো
ঢাকার সাভারে অবৈধভাবে দখল করা তিন কোটি টাকা মূল্যের ১১৬ শতাংশ সরকারি খাস জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতবিার (৮ জুন) দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের কুণ্ডা মৌজা থেকে এ জমি দখলমুক্ত করা হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তারের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঢাকা জেলার নামে রেকর্ডভুক্ত এ জমিটি দীর্ঘদিন দখলদারদের কাছে ছিল। খাস খতিয়ানভুক্ত তিন হাজার ৩৪১ দাগের ১ একর ১৬ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। আমরা জমিটি জেলা প্রশাসকের নামে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। পরবর্তীতে তারা আবার দখলের চেষ্টা করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। জমিটি আমিনবাজার তহসিল অফিস জমিটি রক্ষণাবেক্ষণ করবে।'