চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৬:২৫ পিএম
চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। ফাইল ছবি
রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে জসিম উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ক্রেনের ওপর কাজ করার সময় মাথা ঘুরে নিচে পড়লে একটি গাড়ির চাকার পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিনের বয়স ৫৫ বছর। তাৎক্ষণিকভাবে জসিম উদ্দিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নগরীর ইপিজেড থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জসিম উদ্দিন ক্রেনের উপর উঠে কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি মাথা ঘুরে নিচে পড়ে যান। চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।’