× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা সিটি নির্বাচন

কেসিসিতে বরাদ্দ হাজার কোটি টাকা চুরির অভিযোগ আউয়ালের

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৬:১৪ পিএম

খুলনা নগরীর জেলা নিক্সন মার্কেট, মহসিন মোড়, রেলগেটসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল। প্রবা ফটো

খুলনা নগরীর জেলা নিক্সন মার্কেট, মহসিন মোড়, রেলগেটসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল। প্রবা ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সিটি করপোরেশনের বরাদ্দ হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে। যে কারণে খুলনা নগরীর কাঙ্খিত উন্নয়ন হয়নি, নগরবাসীর সমস্যা ও দুর্ভোগের অবসান হয়নি। তাই আগামী ১২ জুনের নির্বাচনে অনিয়ম-দুর্নীতি, দুঃশাসন ও চোরদের বিরুদ্ধে ভোট বিপ্লব করতে হবে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।  

বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর জেলা আইনজীবী সমিতি, নিক্সন মার্কেট, মহসিন মোড়, রেলগেট, মানিকতলা, সোনালী মিলগেট, ফুলবাড়িগেট বাজার ও সেনপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে কেউ ১০ তলায় আবার কেউ নিচতলায় থাকবে এমন সমাজ ব্যবস্থা রাখা হবে না। এই শহরের সব সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না ও সুযোগ-সুবিধার সমান অংশীদার হবেন নির্বাচিত মেয়র। কিন্তু নগরবাসী বিগত দিনে দেখেছে, যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা সিটির মানুষের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছেন। তাই সিটির জনগণ তাদের অধিকার ফিরে পেতে এবারের নির্বাচনে পরিবর্তন চান। বিভিন্ন সমস্যায় জর্জরিত এই নগরীকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিয়ে জনবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য শান্তির প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহা. সিরাজুল ইসলাম, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মো. নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতি আমানুল্লাহ, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ-সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, সহ-সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, ফেরদৌস গাজী সুমন, গণসংযোগ সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন, সহ-মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, এমএ সাদী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী যুব আন্দোলনের উপ-সম্পাদক মুফতি আমিরুল ইসলাম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, ইসলামী ছাত্র আন্দোলনের আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আল-আমীন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য এনামুল হাসান সাইদ, আব্দুল আজিজ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা