× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি, জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৪:৫৮ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৫:০৬ পিএম

মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৮ জুন) সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে নিউ হিরা ইলেকট্রনিক্সকে ১৫ হাজার ও রাজ ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী পরিচালক রুমেল জানান, ‘সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের প্রেক্ষিতে সকাল থেকেই আমরা মানিকগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় বিক্রেতারা পণ্যের মূল্য মুছে দেড় থেকে দুই গুণ অতিরিক্ত দামে এসব ফ্যান বিক্রি করছিল। অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

তিনি বলেন, ‘যদি কোন দোকানী পণ্যের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করে তাহলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের হট লাইন নাম্বার ১৬১২১ কিংবা আমাদের জেলা অফিসে অভিযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’ 

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামসুন্নবী তুলিপ এবং ৬ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা