× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ০০:০৭ এএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১০:৪২ এএম

বন্যহাতি। সংগৃহীত ফটো

বন্যহাতি। সংগৃহীত ফটো

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে গোলাম কাদের নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন তিনি।

বুধবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পাহাড়ি জনপদ সাপেরগাড়ার রাজারখোলায় এ ঘটনা ঘটে।

গোলাম কাদের পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটার মৃত পুতুন আলীর ছেলে। ২৫ বছর ধরে রাজারখোলায় বসবাস করে আসছেন তিনি।

স্থানীয়রা জানান, গোলাম কাদের রাজারখোলা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি বন্যহাতি তাকে আক্রমণ করে পা দিয়ে মাথা ও ডান হাত পিষ্ট করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এম জাফর আহমদ বলেন, দুটি বন্যহাতি বিকাল থেকে রাজারখোলার পাহাড়ের ঢালে অবস্থান করছিল। স্থানীয় লোকজনও সতর্ক ছিলেন। গোলাম কাদের মসজিদ থেকে ফেরার পথে আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিম উদ্দিন। তিনি বলেন, পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা