× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সনদ জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৬:৫৪ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৮:১২ পিএম

গ্রেপ্তারকৃত জালিয়াত চক্রের দুই সদস্য। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত জালিয়াত চক্রের দুই সদস্য। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে চেয়ারম্যান সার্টিফিকেটসহ বিভিন্ন সনদ জালিয়াত চক্রের দুই সদস্য রাছেল ও আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (৬ জুন) রাতে উপজেলার তিনজন ইউপি চেয়ারম্যান দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও ফকির মোহাম্মদ মিঝি বাড়ি থেকে তাদের ধরে পুলিশে সোপর্দ করেন। তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, প্রিন্টার মেশিন এবং বিভিন্ন ধরণের কাগজপত্র জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার রাছেল মাঝিরগাঁও গ্রামের বাসিন্দা এবং আরিফ স্থানীয় তাহেরপুর এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাছেল ও আরিফ কয়েক বছর ধরে উপজেলার লামচর, দরবেশপুর ও করপাড়া ইউনিয়ন পরিষদের প্যাড নকল করে বিভিন্ন সনদ দিয়ে জালিয়াতি করে আসছিলেন। তাদের কাছ থেকে নেওয়া চেয়ারম্যান সার্টিফিকেট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ওয়ারিশ সনদ নিয়ে মানুষজন প্রতারণার শিকার হচ্ছিল। এভাবে জালিয়াতি করে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাটি চেয়ারম্যানরা জানতে পেরে রাছেল ও আরিফকে আটক করে। পরে তাদের উপজেলার মোহাম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মমিনুল হকের কাছে সোপর্দ করা হয়। লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী, করপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম এবং দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান একত্রিত হয়ে ওই দুই যুবককে ধরে পুলিশে সোপর্দ করেন। 

দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, কয়েক বছর ধরে রাছেল ও আরিফ অসদুপায় অবলম্বন করে মানুষকে প্রতারিত করে আসছিল। লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী জানান, দুই প্রতারকের বিরুদ্ধে মামলা করেছি। জাল সনদ ও বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার নামে তারা মানুষকে হয়রানি করে আসছে। ভবিষ্যতে যেন এ ধরণের প্রতারণা কেউ করতে না পারে সেজন্য তাদের উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আটক রাছেল ও আরিফের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান জিসান বাদী হয়ে মামলা করেছেন। তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা