× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৬ মামলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৫:১৬ পিএম

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সিলেট বিদ্যুৎ অফিস। প্রবা ফটো

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সিলেট বিদ্যুৎ অফিস। প্রবা ফটো

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া পাওনা আদায়ের জন্য অভিযান পরিচালনা করেছে বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

বুধবার (৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় সিলেট বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ, সহকারী প্রকৌশলী পিয়াস দাশ, মো. আলাউদ্দিন, নুরুল আমীনসহ কুলাউড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত জানায়, কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের অবৈধ সংযোগ আছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ব্রাহ্মণবাজার, দক্ষিণবাজার, সাদেকপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বিদ্যুৎ আইনে ৬টি মামলা করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী এবং বকেয়া পাওনাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা