দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৩:৩৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১৬:২৩ পিএম
ঘাতক নুর মোহাম্মদ। প্রবা ফটো
দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালিতে সালিশি বৈঠকে প্রতিবেশি এক ব্যক্তির জামাইয়ের চাপাতির কোপে প্রাণ গেছে এক কৃষকের। মঙ্গলবার (৬ জুন) রাতে উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের সুন্দরা মাঝাপাড়া মুকুন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কৃষকের নাম আব্দুস সোবহান। তিনি সুন্দরা মাঝাপাড়া মুকুন্দপুর গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নুর মোহাম্মদকে বুধবার সকালে বোর্ডহাট নামক স্থান থেকে আটক করেছি। নিহত সোবহানের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।
নুর মোহাম্মদের শশুর জয়নাল আবেদীন ফিত্তা বলেন, নুর মোহাম্মদ সঙ্গে ২৫ বছর আগে আমার মেয়ে সাবিনা ইয়াসমিনের বিয়ে হয়। আড়াই বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সূত্র ধরে নুর গ্রামের বাড়ি কুড়িগ্রামে চলে যায়। স্ত্রীকে ও ছেলে-মেয়েকে নেওয়ার জন্য মঙ্গলবার বিকালে নুর আমাদের বাড়িতে আসে। এ নিয়ে এলাকাবাসীদের নিয়ে সালিশি বৈঠক ডাকি। বৈঠক চলাকালে বাক-বিতণ্ডার একপর্যায়ে নুর মোহাম্মদ কোমরে গুঁজে রাখা চাপাতি দিয়ে বৈঠকে উপস্থিত লোকদের এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে কোপ লেগে ঘটনাস্থলেই প্রতিবেশি আব্দুস সোবহান নিহত হয়। আহত হয় সাবেক ইউপি সদস্য মোতাহার হোসেন।