× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে চাওয়া রোহিঙ্গাদের ফের দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২২:০৬ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ২২:১৬ পিএম

স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে চাওয়া রোহিঙ্গাদের ফের দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা

স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে রাজি হওয়া চার পরিবারের ২৩ রোহিঙ্গাকে মঙ্গলবার (৬ জুন) থেকে ফের খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। জাতিসংঘের শরাণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সোমবার সকাল থেকে তাদের খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছিল।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমান জানান, স্বেচ্ছায় দেশে ফিরতে ট্রানজিট ক্যাম্পে থাকা চার পরিবারের ২৩ জন রোহিঙ্গাকে ইউএনএইচসিআর এক দিন খাদ্য সরবরাহ বন্ধ রেখেছিল। এরপর আরআরআরসি অফিসের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে বোঝানোর পর যথারীতি খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছুদ্দৌজা নয়ন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘বিষয়টি নেহাত ভুল বোঝাবুঝি। কত দিনের জন্য ওই চার পরিবারকে খাদ্য সরবরাহ দেওয়া হবে, সেটি নিয়ে ইউএনএইচসিআরের ধারণা না থাকায় এমন হয়েছে।’

তিনি জানান, পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছে এই চার পরিবার। এর মধ্যে রোহিঙ্গা আমির হোসেনের পরিবারের পাঁচজন, মোহাম্মদ হাসানের পরিবারের সাতজন, হোসান জোহারের পরিবারের পাঁচজন ও মোহাম্মদ হাসানের পরিবারের ছয়জন সদস্য রয়েছেন।

ইউএনএইচসিআরের কর্মকর্তারা আরও জানান, ট্রানজিট ক্যাম্পে অবস্থানরত চার পরিবারের সদস্যরা ভাসানচরে ছিলেন। ৫ মে রোহিঙ্গা প্রতিনিধিদের মিয়ানমারের রাখাইন পরিদর্শনে যাওয়ার আগে চার পরিবারের সদস্যদের ভাসানচর থেকে নিয়ে আসা হয় ট্রানজিট ক্যাম্পে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা