× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ি থেকে ডেকে নিয়ে পাঠাও চালককে হত্যার অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ২২:০৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গাজীপুরের টঙ্গীতে বাড়ি থেকে ডেকে নিয়ে শরীফ হোসেন রিফাত এক পাঠাও চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জুন) বিকালে গাছা থানার পলাশোনা এলাকার তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিফাত টঙ্গীর এরশাদ নগর দত্তপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। এর আগে সোমবার (৫ জুন) বিকালে ওই এলাকার বাড়ি থেকে কাজল ও সোহাগ নামে স্থানীয় দুই যুবক মোটরসাইকেল ভাড়া করে তাকে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ওসি মেহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

রিফাতের বাবা ফারুক মিয়া জানান, সোমবার বিকালে তাদের এলাকার কাজল ও সোহাগ নামের দুই যুবক বাড়িতে এসে রিফাতের মোটরসাইকেল ভাড়া করে। তারা গাছা থানা এলাকার পলাশোনা গ্রামে জরুরি একটি কাজে যাবে বলে জানায়। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজ নিতে কাজলের বাড়ি গেলে বলা হয়, রিফাতের ব্যাপারে তারা কিছুই জানেনা। মঙ্গলবার সারা দিন খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি গাছা থানা পুলিশকে জানানো হয়। জিপিআরএস ট্র্যাকের মাধ্যমে পুলিশ জানতে পারে রিফাতের মোটরসাইকেলটি পলাশোনা এলাকায় রয়েছে। পরে মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হলেও রিফাতকে পাওয়া যায়নি। বিকালে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই এলাকার তুরাগ নদীর মাঝ থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা