× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব পরিবেশ দিবসে নান্দাইলে স্টেপ এ্যাহেডের সচেতনতামূলক কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৭:২৫ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৭:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করেছে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ। সোমবার (৫ জুন) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃক্ষ রোপন ও পরিবেশ সচেতনতামূলক র‍্যালি, চিত্রাংকণ, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

বৃক্ষ রোপন ও প্লাস্টিক দূষণ বন্ধে র‍্যালিটি নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এছাড়াও একই দিনে তারা স্কুল মিলনায়তনে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, চিত্রাঙ্কণ, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। স্কুলের  শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে এ সব কর্মসূচিতে অংশগ্রহণ করে। নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী এই সংগঠন ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের সঙ্গে  সম্পৃক্ত রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা