× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জমি নিয়ে বিরোধে’ কৃষককে হত্যা, আটক ৩

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৫:৫৬ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৬:২১ পিএম

জাহাঙ্গীর আলমকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রবা ফটো

জাহাঙ্গীর আলমকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রবা ফটো

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে জাহাঙ্গীর আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৫ জুন) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর দক্ষিণপাড়া গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলম উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষক।

মঙ্গলবার (৬ জুন) সকালে সুরুতহাল রিপোর্ট শেষে জাহাঙ্গীরের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

স্বজনদের বরাতে তিনি জানান, সোমবার সন্ধ্যার পর গয়েশপুরে ডাবরির পাতারে (বিল) মাটি কাটা দেখতে যান জাহাঙ্গীর। সেখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের আব্দুর রাজ্জাক ও নান্নু মিয়া লোকজন নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। কিলঘুষি ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় জাহাঙ্গীর।

জাহাঙ্গীরের মা-বাবা ও ছেলে মেহেদী হাসানসহ অন্যান্য স্বজনরা গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ অভিযুক্ত রাজ্জাকের বাড়িতে রেখে আসে জাহাঙ্গীরের স্বজনরা।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, সোমবার রাতে রাজ্জাকের বাড়ি থেকে জাহাঙ্গীর নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে নিহতের ছোট ভাই লিখন মিয়া বাদী হয়ে  মামলা করেন। অভিযুক্ত রাজ্জাক, নান্নু ও সাজ্জাদ নামের ৩ জনকে আটক করা হয়েছে। রাজ্জাকের পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা