× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বিরকে অবাঞ্ছিত ঘোষণা

সিলেট অফিস

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ০০:০৯ এএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১২:৩৫ পিএম

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বিরকে অবাঞ্ছিত ঘোষণা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে সংসদ সদস্য মোকাব্বির খানকে বিশ্বনাথে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার (৫ জুন) বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

পথসভার প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম স্থানীয় সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন। গণফোরামের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মোকাব্বির খানের গাড়িতে হামলার জন্য দুই বছরের সশ্রম সাজা পাওয়া আওয়ামী লীগ নেতা শামীম আহমদের মুক্তি দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

নতুন বাজারে পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাসিয়া ব্রিজের কাছে পথসভায় মিলিত হয়। বিশ্বনাথ উপজেলা কৃষক লীগ সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক লীগ নেতা দুলন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন প্রমুখ।

২০২০ সালের ১০ আগস্ট আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিতে বিশ্বনাথ উপজেলা পরিষদে প্রবেশের সময় মোকাব্বির খানের গাড়িতে হামলা হয়। এ ঘটনায় পরদিন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসিত রঞ্জন দেব বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগের পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করেন।

গত ৩১ মে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি শামীম আহমদকে দুই বছরে সশ্রম সাজা দেন। শামীম উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা