× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাত রোধে ৪শ তালের চারা রোপণ

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২২:৪১ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ২২:৪৫ পিএম

সিংড়া উপজেলার ক্ষীরপোতা-পিপুলশন গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ছবি : প্রবা

সিংড়া উপজেলার ক্ষীরপোতা-পিপুলশন গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ছবি : প্রবা

বজ্রপাত রোধে নাটোরের সিংড়া উপজেলায় ৪শ তালগাছের চারা রোপণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ চারা রোপণ করা হয়। সোমবার (৫ জুন) সকালে উপজেলার ক্ষীরপোতা-পিপুলশন গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে, পাশাপাশি তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য বর্ধনসহ মানুষের কল্যাণে আসবে। এ সময় উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা