× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৩:৩১ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৫:৩৯ পিএম

চাঁদপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুর জেলা কারাগারে চেক-ডিজঅনারে (এনআই অ্যাক্ট) সাজাপ্রাপ্ত পাঁচ মামলার আসামি মো. আলম খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (৫ জুন) সকালে তিনি মৃত্যুবরণ করেন। আলম খান চাঁদপুর শহরের খলিশাডুলি ওয়াপদা গেট খানবাড়ীর হাজী শামসুল হক খানের ছেলে। তিনি পৌর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. ইউসুফ প্রতিদিনের বাংলাদেশকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে আলম খান অসুস্থবোধ করলে সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তার পরিবারের সদস্যদের জানানো হয়। পরিবারের সদস্যরাও তাৎক্ষণিক হাসপাতালে আসেন।

আলম খানের বাবা শামসুল হক খান বলেন, চাঁদপুর আইএফআইসি ব্যাংকে তার ছেলের সাড়ে ৩ কোটি টাকার ঋণ ছিল। কিন্তু ঋণের চাইতে অধিক টাকার মর্টগেজ ছিল ব্যাংকে। তার পরও মামলার কারণে তার সাজা হয়। ছেলের মৃত্যুতে তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত বিশ্বাস বলেন, ইসিজি করে দেখা গেছে বড় ধরনের হার্ট অ্যাটাক হয় আলম খানের। পরে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু ঢাকায় পাঠানোর আগেই তিনি হাসপাতালে মারা যান।

চাঁদপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, ২১ এপ্রিল এনআই অ্যাক্টের পাঁচ মামলার আসামি আলম খানকে সাজার পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। সকাল ৮টার দিকে বুকে ব্যথায় আক্রান্ত হলে তাকে কারাগারের সহকারী সার্জনের পরামর্শক্রমে সোয়া ৮টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা