× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ পারলারেই পড়ে ছিল নারীর হাত-পা বাঁধা মরদেহ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৩:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরে এক পারলার মালিকের  হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জুন) রাত ১১টার দিকে মহানগরের আদাবই এলাকা থেকে  মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম রুবিনা খাতুন। তিনি আদাবই এলাকার আবদুস সালামের মেয়ে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, রুবিনা খাতুন তার বাড়ির কাছে একটি বিউটি পারলার চালাতেন। পারলারের সঙ্গেই একটি রুমে তিনি রাতে থাকতেন। রবিবার রাতে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। রাত ১১টার দিকে পুলিশ এসে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, রুবিনার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা