রামপাল প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৩ ০০:১৯ এএম
আপডেট : ০৫ জুন ২০২৩ ১২:৪৭ পিএম
রামপালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পাঁচটি ঘর ভস্মীভূত হয়েছে। প্রবা ফটো
বাগেরহাটের রামপালে আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে। রবিবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার প্রসাদনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রামপাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মশিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বসতঘর, মুরগির ফার্মসহ পাঁচটি ঘরের সব পুড়ে যায়।
তিনি বলেন, ‘বিদেশ থেকে এসে একটি ফার্ম দিই। ৩০০ মুরগি দিয়ে খামার শুরু করি। মুরগিগুলো ডিম দেওয়া শুরু করছে। এক দুর্ঘটনায় আমার সব শেষ হয়ে গেল।’
ফায়ার সার্ভিসের মশিউর রহমান জানান, রামপাল থেকে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।