× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৮:২০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজবাড়ী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে গৌড়ি রানী দাস নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাঁচুরিয়া জংশন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার হামিদদিয়া গ্রামের জতিন্দ্রনাথ দাসের স্ত্রী।

রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিধান কুমার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি সার্টে ট্রেন সকাল সাড়ে ৬টার দিকে পাঁচুরিয়া রেলস্টেশন এলাকায় আসছিল। বৃদ্ধা ও শ্রবণপ্রতিবন্ধী গৌড়ি রানী দাস লাঠিভর দিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। ট্রেন চালক একাধিকবার হর্ন বাজালেও শুনতে পাননি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বলেও জানান বিধান কুমার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা