× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে বেইমানদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ০০:৫৫ এএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ০১:০২ এএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রবা ফটো

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রবা ফটো

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘নৌকার বিজয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যারা নৌকার সঙ্গে বেইমানি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (৩ জুন) গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে আওয়ামী লীগের আয়োজিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনে আমরা কতিপয় মোনাফিক ও বেইমানের কারণে হেরে গেছি। মোনাফিক হলো তারা যারা মুখে বলে একটা আর অন্তরে করে আরেকটা। এরা সবার জন্য ক্ষতিকর। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

‘আমরা গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি, কারা কারা অন্য পক্ষ নিয়ে নৌকাকে পরাজয় করিয়ে ঘড়িকে জয়লাভ করিয়েছেন। এদের মধ্যে অনেকেই সমাজে যোগ্য মানুষ হিসাবে চিনেছি।’ 

‘আমরা কাদের তৈরি করেছি। কাদের হাতে নৌকা তুলে দিয়েছেন। যারা কিছু অর্থের জন্য অন্য প্রার্থীর হয়ে কাজ করেছে। কিছু মিরজাফরের জন্য আমাদের কষ্ট ম্লান হবে, বৃথা যাবে, এটা আমি কোনোভাবেই মানতে পারি না। এ ধরনের মিরজাফর, মুনাফিকদের চিহ্নিত করতে হবে। তাদের বিচার তো আখিরাতে হবেই, এই দুনিয়াতেও হবে।’ 

জাহিদ আহসান রাসেল আরও বলেন, ‘যার কোনো ভিত্তি (বেস) নেই, প্রচরণা নেই, এজেন্ট নেইÑ সেই ব্যক্তি (জাহেদা খাতুন) বিজয়ী হবে এটা মানা যায়? আমরা মনে করি বিএনপি-জামায়াতের ভোট তারা পেয়েছে, কিন্তু বিএনপি-জামাতের ভোট দিয়ে তার বিজয় হওয়ার কথা নয়। আমাদের লোকজন যদি এই সুযোগ তৈরি না করতো তাহলে কি তারা এই সুযোগ পেত? এজন্য অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

‘আমরা সব সময় সনাতন ধর্মালম্বীর জন্য কাজ করি। কিন্তু আমরা দেখছি কিছু জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের ভোট কম পেয়েছি। এটিও আমরা খোঁজ করছি, কেন এমনটা হলো।’ 

অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান  বলেন, থানা পর্যায়ে আপনাদের সঙ্গে এই মূল্যায়ন সভা হচ্ছে। পরবর্তী সময়ে ওয়ার্ড পর্যায়ে আলোচনা করে একটি প্রতিবেদন দেওয়া হবে। যেসব মোনাফিক ও মীরজাফরের কারণে নৌকার ভরাডুবি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। না হলে আগামী জাতীয় সংসদে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। নির্বাচনের আগে মহানগর আওয়ামী লীগকে সাচ্চা আওয়ামী লীগ দিয়ে পুনর্গঠন করা হবে। 

উল্লেখ্য, গাজীপুর সিটি নির্বাচন শেষ হয়েছে ২৫ মে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লা খান স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে হেরেছেন। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় নির্বাচন পরিচালনা কমিটি। হেরে যাওয়ার পর আজমত উল্লাহ খান সেসব নেতাকে নিয়ে মূল্যায়ন সভা ডেকেছেন। মূল্যায়ন সভা শুরু হয়েছে ৩১ মে। এটি চলবে ৮ জুন পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা