× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ২২:৪২ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ২৩:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে রাজধানীতে আম পরিবহনের জন্য আগামী ৭ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এ দিন বিকাল ৬টায় জেলার রেলওয়ে স্টেশনে এই বিশেষ ট্রেনের কার্যক্রম উদ্বোধন করা হবে। শনিবার (৩ জুন) রাতে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ।

তিনি বলেন, ‘কন্ট্রোল অফিস থেকে ফোন দিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করার বিষয়ে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। ট্রেনটি প্রতিদিন বিকাল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করেবে। পথমধ্যে আরও ১৪টি রেলস্টেশনে আম নিয়ে ঢাকার তেজগাঁওতে পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।’

ম্যাংগো ট্রেনে কম খরচে ঢাকায় আম পরিবহন করার জন্য শনিবার সংশ্লিষ্টদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এর আগে  ম্যাংগো ট্রেনের শিডিউল প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। সেখানে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ম্যাংগো ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। নাচোল স্টেশনে পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে, নিজামপুরে রেলওয়ে স্টেশনে ৪টা ৪০ মিনিটে, আমনুরা জংশনে বিকাল ৫টায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ৬টায়, আমনুরা বাইপাস ও কাঁকানহাটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ী ও চাষিদের খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা।

অন্যদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ৭টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ৭টা ৫৩ মিনিটে সরদহ রোড, রাত ৮টা ১৫ মিনিটে আড়ানি, ট্রেনটি আব্দুলপুরে পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে। এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ীদের গুনতে হবে ১ টাকা ১৭ পয়সা।

ম্যাংগো স্পেশাল ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে রাত ১০টা ২০ মিনিটে ঢাকার তেজগাঁও রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। মাঝে জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আম বুকিং করার জন্য দাঁড়াবে। এসব স্টেশন থেকে প্রতি কেজি ৩৮-৯০ পয়সায় আম পরিবহন করা যাবে। ট্রেনটি তেজগাঁও পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা