× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : এস এম কামাল

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ২০:৫৮ পিএম

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : এস এম কামাল

বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। 

শনিবার (৩ জুন) বিকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ, পুরাতন সদস্য নবায়ন এবং বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসএম কামাল হোসেন বলেন, মির্জা ফখরুলরা বগুড়াকে বিএনপির ঘাঁটি বললেও সেটি এখন আর নেই। বগুড়ার  মানুষ স্বাধীনতার পক্ষে,  মুক্তিযুদ্ধের পক্ষে ও নৌকার পক্ষে। তারা আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবেন।

দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি  জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তবিবর রহমান তবি, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, আনোয়ার হোসেন, রুহুল মুমিন তারিক, কামরুল হুদা উজ্জ্বল, আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজু, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুদুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মইদুল ইসলাম জয় প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা