× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৮:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।  প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশাফবাদ মধ্যপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রোস্তম আলী, নছর মিয়া, মোক্তার হোসেন, মনির হোসেন, মো. রুবেল ও সুমন মিয়া। 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঞ্ছারামপুরকে অপরাধমুক্ত করতে থানা পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদকদ্রব্য রোধসহ জুয়া কারবারিদের যেকোনো মূল্যে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা চলমান রয়েছে। আমরা আইনকে সহায়তা করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। 

তিনি বলেন, আসামিদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকা, চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা