× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রীর দাফন সম্পন্ন

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২২:১০ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১১:২৩ এএম

কামরুন্নেছা আশরাফ দীনা। ছবি : প্রবা

কামরুন্নেছা আশরাফ দীনা। ছবি : প্রবা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ জুন)  সন্ধ্যা ৬টায় নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে জানাজা নামাজ শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন দীনা। বেশ কিছুদিন যাবৎ তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সাধারণ সম্পাদক টিটু দত্ত প্রমুখ।

ক্রীড়াঙ্গনের একজন সুপরিচিত মুখ ছিলেন কামরুন্নেছা আশরাফ দীনা। ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনে জড়িত ছিলেন। একই সঙ্গে তিনি নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের অন্যতম পরিচালক দীনার আগামী ১২ জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জার্মানির বার্লিনে যাওয়ার কথা ছিল। এর আগেই তিনি না-ফেরার দেশে পাড়ি জমালেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা