× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামি ধরতে গিয়ে বাধা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৯:৩৭ পিএম

মাদক মামলার আসামি ধরতে গিয়ে বাধার শিকার পুলিশ সদস্যরা। প্রবা ফটো

মাদক মামলার আসামি ধরতে গিয়ে বাধার শিকার পুলিশ সদস্যরা। প্রবা ফটো

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যের বিরুদ্ধে। পরে তাকেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ জুন) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন ধামোর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য ময়না রানী ও একই এলাকার হৃদয় সরকার। 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বুধবার রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার আমির হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে হোরোইনসহ বেশ কিছু মাদক থাকার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ আমির হোসেনের বাড়ি থেকে ২ লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হিরোইন, ৯০ পিস ব্রুপ্রিনর্ফিন ইনজেকশন, ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হলেও আসামি ধরতে এলাকাবাসী বাধা দেওয়ায় আমির হোসেন পালিয়ে যায়। পরে বাধ্য হয়ে পুলিশ চলে আসে। 

রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমির হোসেনকে প্রধান আসামি করে ১৪ জনের নামে আটোয়ারী থানায় মামলা করে পুলিশ। 

গতকাল রাতে আবারও আসামি আমির হোসেনকে ধরতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে ধামোর ইউনিয়নের মহিলা সদস্য ময়না রানী ও হৃদয় সরকার মাদক মামলার আসামি আমির হোসেন কে ধরতে বাধা দেন। পরে পুলিশ মহিলা ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকারকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ওসি সোহেল রানা বলেন, মামলার প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা