× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুর ও চাঁদপুরে ফেরি বন্ধ ২ দিন

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ২১:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জের বালারবাজার বেইলি সেতুর সংস্কার কাজের জন্য শুক্রবার (২ জুন) রাত ১২টা থেকে রবিবার (৪ জুন) সকাল ৬টা পর্যন্ত দুই দিন বন্ধ থাকবে যানবাহন পারাপার ও ফেরি চলাচল। তাই যানবাহন চালক ও যাত্রী সাধারণকে এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট।

সম্প্রতি ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক (সওজ) খান মো. কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যানবাহন ও ফেরি বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মোস্তফাপুর-মাদারীপুর-শরীয়তপুর (মনোহর বাজার) ইব্রাহীমপুর-হরিনা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর জেলায় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় পুরাতন জরাজীর্ণ বালারবাজার বেইলি সেতুর পাশে নতুন সেতু নির্মাণাধীন রয়েছে। তাই বিকল্প কোনো সড়ক না থাকায় এ সময় রাস্তাটি বন্ধ করা হয়েছে, যাতে সড়কের দুইপাশে কোনো জটলা না বাঁধে।

এ সময়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, যেহেতু মহাসড়ের বালার হাটের বেইলি সেতুটি মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে সওজ বিভাগ। সেহেতু এ সময় কোনো গাড়ি থাকবে না, সে কারণে এই সময়ে ফেরি ও যান চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা