× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৮:২৯ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৮:৫৪ পিএম

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আদালতে আসা বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। পরে জেলা জজ আদালতের আয়োজনে আদালত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য প্রধান বিচারপতির নির্দেশে সারা দেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। এক হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি ও নাস্তার ব্যবস্থা থাকবে। যা বিচার প্রার্থীরা কিনে নিয়ে খেতে পারবেন। সব শ্রেণি-পেশার মানুষ যেন বিশ্রামাগারের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।’

এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা