× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ কর্মী হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ফের বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৮ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৯ পিএম

রূপগঞ্জে ছাত্রলীগের কর্মী রাকিব হাসান হত্যার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন করে পরিবার ও স্থানীয়রা। ছবি : প্রবা

রূপগঞ্জে ছাত্রলীগের কর্মী রাকিব হাসান হত্যার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন করে পরিবার ও স্থানীয়রা। ছবি : প্রবা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হাসান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পরে এশিয়ান হাইওয়ে বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাকিব হত্যার তিন পার হতে চললেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। এ মামলায় আসামিদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবি জানান তারা।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় ছাত্রলীগকর্মী রাকিবকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসা, পরিবহনে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

রাকিব নিহত হওয়ার ঘটনায় রাকিবের বোন আঁখি আক্তার ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের নামে  মামলা করেছেন। আসামিরা হলেন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন, সজীব মিয়া, মো. হামজালা, মো. আফজাল, জাকির হোসেন ও মো. মিল্লাত। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রবা/রাই/এমআর 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা