× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৬ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:১১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সময় ডাকাতদের আক্রমণে আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত মো. আজাদ হাওলাদারের বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। তিনি উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক। 

আজাদ হাওলাদারের স্বজ‌নরা জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য ভোরে মাছ কিনতে অটোরিকশা করে ভাঙ্গা যাচ্ছিলেন আজাদ। এ সময় স্থানীয় দুই মাছ বিক্রেতা ও তার ভাই রকিব হাওলাদার সঙ্গে ছিলেন। ভোর ৪টায় তাদের অটোরিকশা পুলিয়া এলাকার কাছাকাছি গেলে ৮-১০ জন ডাকাত তাদের পথরোধ করে। এ সময় ডাকাতরা আজাদকে কুপিয়ে তার সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ছাড়া অটোরিকশায় থাকা বাকিদেরও পিটিয়ে জখম করে ডাকাত দল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ জানান, ডাকাতির ঘটনায় তারা থানায় অভিযোগ করেছেন।

ওসি মিরাজ হোসেন জানান, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রবা/ইউরি/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা