× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে দুই হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৮:০১ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৮:০৪ পিএম

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিনটি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রবা ফটো

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিনটি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। বুধবার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিনটি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে চার কিলোমিটার এলাকার অবৈধ গ্যাসের পাইপ তুলে ফেলা হয়। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোশারফ হোসেন নামে একজনকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মোশারফ হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর গ্রামের বাসিন্দা। অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে রেস্টুরেন্ট পরিচালনা করছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিল।  

মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর, জৈনপুর ও কান্দারগাঁও তিনটি গ্রাম ও সাতটি রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছিল, সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রেস্টুরেন্ট পরিচালনা করায় একজনকে জেল জরিমানা করা হয়। ইতোমধ্যে উপজেলার ৯০ শতাংশ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমদের এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাদের কাছ থেকে ৩৫ হাজার করে টাকা নিয়েছিল। তখন তারা বলেছিল গ্যাস লাইন বৈধ করে দেবে। এখন দেখেন টাকাও নাই, আবার গ্যাসও নাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা