× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরে ১৩ দিন ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৫:৪৮ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৯:৩১ পিএম

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারের ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।  প্রবা ফটো

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারের ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। প্রবা ফটো

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারের ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (৩১ মে) বেলা ২টার দিকে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড কক্সবাজার অফিস জানিয়েছে, গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ১৩ দিন ধরে এফ ভি জুনায়েদ নামে একটি ফিশিং ট্রলারের ২১ জন পানিতে ভাসছিলেন। খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক যান ও জাহাজ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে বুধবার দুপুরে ২১ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বিকাল সাড়ে ৫টায় উদ্ধার হওয়া জেলেদের কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে আনা হয়।

সেখানে সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুললাহিল মাজিদ জানিয়েছেন, ভোলা জেলার মনপুরা থেকে ১৬ মে এফ ভি জুনায়েদ নামে একটি ফিশিং ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায় ২১ জেলে। ৩ দিন পর ১৯ মে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ৩০ মে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে অবগত করে। এ সময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। 

খবর পেয়ে নৌবাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুনের নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে উদ্ধার করা হয়। জেলেরা সবাই ভোলা জেলার মনপুরা থানার বাসিন্দা।

তিনি বলেন, ’পরবর্তীতে মাছ ধরার ট্রলারটি উদ্ধারের পর ট্রলারটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং উদ্ধার জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা