× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বাইকে চার আরোহী, ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল তিনজনের

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১২:১৯ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১২:৩১ পিএম

এক বাইকে চার আরোহী, ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল তিনজনের

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় এ ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম, একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী। গুরুতর আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকাল সাড়ে ৬টার দিকে একই মোটরসাইকেলে করে ওই চার ব্যক্তি বোদা উপজেলা থেকে দেবীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় এলে কাঠবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে বাইকের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় অপর দুই আরোহীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার এসআই মোহাম্মদ হোসেন বলেন, ট্রাক্টরের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা