সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩ ২১:২৭ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ২২:৩৬ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে। প্রবা ফটো
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে ৯ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টার দিকে স্মার্ট প্যাট্টল টিমের দলপতি স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে মালামালসহ তাদের আটক করে।
এসময় নিষিদ্ধ ফাঁস জাল, একশ কেজি চাল ও দুটি নৌকাসহ মালামাল জব্দ করে বনকর্মীরা।
আটক ব্যক্তিরা হলেন- ২নং কয়রা এলাকার শাহাদাত গাজী, কামরুল ইসলাম, ওবাইদুল্যাহ, মিজানুর রহমান, মেছের ঢালী, গোবরা এলাকার আব্দুল বারী সরদার, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম ও খাসখালী এলাকার আব্দুল বারী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করায় জেলেদের আটক করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।