× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু অপহরণ করে হত্যার দায়ে তিন জনের ফাঁসি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৬:১৭ পিএম

 আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। প্রবা ফটো

আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছর বয়সি জুঁই আক্তার নামে এক শিশুকে অপহরণ ও হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায় ঘোষণার সময় তাদের আদালতে উপস্থিত করা হয়।

দণ্ডিত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের বুরুঙ্গামারী থানার শিলগুড়ি ইউনিয়নের দক্ষিণ দলডাঙ্গা গ্রামের শাহজালাল ও খয়বর হোসেন ও তাদের সহযোগী আশরাফুল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আদাসুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার নথির বরাতে তিনি জানান, ২০১৮ সালের ১৮ অক্টোবর রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকা থেকে জুঁইকে অপহরণের পর হত্যা করা হয়। পরে তার পরিবারের কাছে ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শাহজালাল ও আশরাফুল। মুক্তিপণের টাকা নিয়ে যেতে বলা হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে। অপহরণের ঘটনা পুলিশকে জানালে জুঁইকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। তখন অপহরণকারীদের সঙ্গে তাদের পাঁচ লাখ টাকায় রফাদফা হয়। টাকা দিতে দেরি হওয়ায় রাতেই হাত-পা বাঁধা অবস্থায় জুঁইয়ের লাশ বস্তাবন্দি করে তাদের বাড়ির পেছনে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় জুঁইয়ের বাবা আনোয়ার হোসেন রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এবং দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা