× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রংপুর সংবাদদাতা

প্রকাশ : ০৫ জুলাই ২০২২ ১৯:০২ পিএম

রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে

রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে

রংপুর নগরীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার (৫ জুলাই) বেলা সোয়া ১টার দিকে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম রাজা মিয়া (৪৬)। তিনি অটোচালক। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী গ্রামে। নিহত অন্যজন হলেন নারী। আহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল সালাম জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন, পীরগাছা থেকে ওই অটোরিকশায় করে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ডাম্পার ট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে দুজন যাত্রী মারা যান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককেসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা