× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্কের চিত্রাহরিণ জবাই করে ভোজন

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১২:১৯ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৩:৪৪ পিএম

সুন্দরবনের চিত্রাহরিণ। প্রবা ফাইল ফটো

সুন্দরবনের চিত্রাহরিণ। প্রবা ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকো পার্কের একমাত্র চিত্রাহরিণটি জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার (৩০ মে) শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্র জানান, ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন পার্কটি অবস্থিত উপজেলার গারো পাহাড়ে। সেখানে মিনি চিড়িয়াখানায় একটি চিত্রাহরিণ ছিল। রবিবার রাতে এটি চুরি করে দুর্বৃত্তরা। সোমবার বিষয়টি জানতে পারে বন বিভাগ। তদন্তে নেমে স্থানীয় বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার পুকুর থেকে হরিণটির চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।

রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সাত-আট জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা